আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক

নিউজ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেছেন, ‌‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপদ্ধতি ঠিক করা হবে।’

লন্ডন থেকে সোমবার রাতে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ডা. মোহাম্মদ আল মামুন বলেন, ‌‘বেগম খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। সোমবার প্রথম কর্মদিবসে আরও কিছু পরীক্ষার পর চিকিৎসকরা বসে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তাকে বাসার খাবার দেওয়া হচ্ছে।’






সম্পর্কিত সংবাদ

  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী