ekabir

 

খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন 

খুলনা প্রতিনিধি :: রবিবার বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুর কবীর বালু মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, খুলনায় ৫৫৩ কোটি টাকার নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়। গত ৩০ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনের সভাপতিত্বে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় প্রকল্পটির কার্যক্রম অসমাপ্ত রেখে সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ মুহূর্তে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে আমরা হতবাক হয়েছি। এতে খুলনার প্রতি চরম বৈষম্য পরিলক্ষিত হয়েছে বলে আমরা মনেবিস্তারিত…


১৫ বছর পর প্রথমবার জামিন পেলেন ২৫০ সাবেক বিডিআর সদস্য

  নিউজ ডেস্ক :: দেশে ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দফতর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছেন আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেলেন। রোববার কেরানীগঞ্জের আদালতে শুনানির পর জামিনের এই আদেশ দেন আদালত। আসামিদের একজন আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আদালত বলেছে, হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই, সেই ২৫০ জনকে জামিন দিয়েছে আদালত।’ যাদেরবিস্তারিত…


প্রতারণার মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  নিউজ ডেস্ক :: চেক প্রতারণার মামলায় মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন। মামলার বাদি আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা সাহিবুর রহমান সাকিবসহ চারজনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদির জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছিলবিস্তারিত…


বাংলাদেশ মানবা‌ধিকার ব্যু‌রো’র কয়রা উপ‌জেলা ক‌মি‌টি অনু‌মোদন

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলা‌দেশ মানবা‌ধিকার ব্যুরো’র খুলনা জেলার কয়রা উপ‌জেলা শাখা ক‌মি‌টির অনু‌মোদন দেয়া হ‌য়ে‌ছে। সংগঠ‌নের কে‌ন্দ্রীয় ক‌মি‌টির নি‌র্দেশনায় আগামী এক বছ‌রের জন্য এ ক‌মি‌টির অনু‌মোদন দেন খুলনা জেলা ক‌মি‌টি। বৃহস্প‌তিবার খুলনা জেলা ক‌মি‌টির সভাপ‌তি বি‌শিষ্ট শিল্পপ‌তি আব্দুজ জব্বার মোল্লা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ দিদারুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি থে‌কে এ তথ্য জানা‌ যায়। ত‌রিকুল ইসলামকে সভাপ‌তি ও মোস্তা‌ফিজুর রহমান‌কে সাধারণ সম্পাদক ক‌রে ২৫ সদস্যের ক‌মি‌টির অনুমোদন দেয়া হয়। ক‌মি‌টির অন্যান্য সদস্যরা হ‌লেন, সহ-সভাপ‌তি মোঃ কামাল হো‌সেন, জিএম মোনা‌য়েম, মোশাররফ হো‌সেন রাতুল, যুগ্ম সম্পাদক রা‌সেল আহা‌ম্মেদ, দপ্তর সম্পাদক মোঃবিস্তারিত…


কয়রায় জাতীয় গোল্ডক্প ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭

  কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭  ফাইনাল খেলায় কয়রা সদর ইউনিয়ন ১-০ গোলে মহারাজপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শনিবার (১৮ জানুয়ারি)  বিকাল ৩ টায় মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ  করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান , প্রেসক্লাবের সাবেক সভাপতি মাষ্টার সদর উদ্দিন আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম, সহ-সভাপতি আঃ রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা প্রতিনিৎিবিস্তারিত…


কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, হাবিবসহ বিভিন্ন মহলে শোক

কামরুল হাসান :: কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাস (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি সিভিয়ার হার্টঅ্যাটাকে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি এক ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে ঢাকা থেকে মৃতদেহ কলারোয়ার বড়ালি গ্রামের নিজ বাসভবনে নিয়ে আসা হলে সেখানে স্বজন, গ্রামবাসীসহ বিপুল সংখ্যক মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান। মরহুমের একমাত্র ছেলে আব্দুল্লাহ আলবিস্তারিত…


কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত 

কামরুল হাসান :: কলারোয়া পৌর সভার মির্জাপুর ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক আ.মজিদ। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে  বক্তব্য দেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। যুবদলের কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, ওয়ার্ড বিএনপি নেতা অ্যাড. হাসনাত মনির, আমানুল্লাহ শেখ, পৌরবিস্তারিত…


আশাশুনিতে যুব দায়িত্বশীল  শিক্ষা শিবির অনুষ্ঠিত 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারী ও টিম সদস্যদের নিয়ে যুব দায়িত্বশীল শিক্ষা শিবির-২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান’র সভাপতি গত্বে ও সেক্রেটারী আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনার করেন, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির আলোচনা করেন, শোভনালী ইউপি চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বকর সিদ্দিক। কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্যবিস্তারিত…


আশাশুনির আশরাফ ডিসাস  সভাপতি নির্বাচিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি  :: ঢাকা  বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশান (ডিসাস) এর সভাপতি নির্বাচিত হয়েছেন আশাশুনির আলী আশরাফ সিদ্দিকী। শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সাতক্ষীরার শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আশাশুনি উপজেলার প্রতাপনগরের ছেলে আলী আশরাফ সিদ্দিকী সভাপতি নির্বিচিত হয়। আলী আশরাফ প্রতাপনগরের নূরে আলম সিদ্দিকীর বড় পুত্র। আলী আশরাফের পিতা তাকে সভাপতি নির্বাচিত করায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জ্ঞাপন এবং সততা নিষ্ঠা ও একাগ্রতার সাথে তার পুত্র দায়িত্ব পালন করতে সেজন্য সকলের সহযোগিতা ও দোয়াবিস্তারিত…


আশাশুনির বুধহাটা ও গোয়ালডাঙ্গায় বিএনপি ও যুবদলের মিছিল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা ও বড়দলে ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বুধহাটাতে বিএনপি যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা করিম সুপার মার্কেট থেকে মিছিল বের হয়ে কুল্যার মোড় ঘুরে বুধহাটা তিন রাস্তার মোড়ে প্রতিবাদ সভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। অন্যদের মধ্যে ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলামবিস্তারিত…