সাতক্ষীরায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে (অনুর্ধব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন করা হয়েছে  হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং  সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার (২০ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে  খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম  সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,  শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল খায়ের,যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক  যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, নির্বাহী কমিটির সদস্য মীর তাজুল ইসলাম রিপন,  ইকবাল কবির খান বাপ্পি, আ. ম.আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান,ক্রীড়া শিক্ষক ঈদুজ্জামান ইদ্রিস  প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।






সম্পর্কিত সংবাদ

  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)