জামায়াতে ইসলামী একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে কাজ করে যাচ্ছে: শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খোরশেদ আলম  

নিজস্ব  প্রতিবেদক  ::   সাতক্ষীরা শহরের কামালনগর বিল অঞ্চলে বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে গরিব, অসহায়, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রুবার ২৪ জানুয়ারী সকালে শরের কামালনগ লেকভিউর তুফানকনভেশান সেন্টারে শীতবস্ত বিতরণ করা হয়। ০৮ নং ওয়ার্ড  জামায়াতের আমীর শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারী জয়নাল আবেদীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারী জেলা কর্মপরিষদ সদস্য খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী মোঃ আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন হাদিছের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায়। যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ, ঘুষ ইত্যাদির কোন স্থান নেই। আর এই কাজে সহযোগিতা হিসেবে সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক কর্মসূচির অংশ হিসেবে সবসময়ই গরিব, অসহায়, দুঃস্থদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যারা এই কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান

এর আগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর  ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

থওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে নেতারা বলেন, পরিকল্পনার আলোকে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ও মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদেরকে আদর্শ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প