আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হোসেন আলীকে বিদায় সংবর্ধনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজকীয় পরিবেশে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি মোঃ হোসেন আলী।
প্রভাষক জহুরুল ইসলাম ও শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক আঃ মালেক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। সবশেষে বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছহিল উদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে প্রাইভেট কার শোভাযাত্রা সহকারে বিদায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর বাস ভবনে পৌঁছে দেওয়া হয়।
« কয়রায় গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে গরু ও ছাগল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনি চাম্পাখালী ক্লাস্টারে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


