ekabir
নির্বাচনের বিভাগগুলো পূর্ণ সংস্কার করে নির্বাচন করতে হবে : গোলাম পরওয়ার
নিউজ ডেস্ক :: নির্বাচনের বিভাগগুলো পূর্ণ সংস্কার করে জাতীয় নির্বাচন করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দেইনি। তবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত বিভাগগুলোকে পূর্ণ সংস্কার করে নির্বাচন দিতে হবে। তা না হলে অতীতের তিনটি নির্বাচনের মত জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না। ফলে দুই হাজার ছাত্র-জনতার জীবন এবং ৩০ হাজার জনগণের রক্ত, পঙ্গুত্ববরণ বৃথা যাবে।’ রোববার (১৬ ফেব্রুয়ারি) ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা জামায়াত আয়োজিত পরিষদেরবিস্তারিত…
আ’লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে : তারেক রহমান
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সাথে তামাশা ও প্রসহন করেছে। বিরোধী দলের প্রতি দমন পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি।’ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বথা বলেন। তারেক রহমান বলেন, ‘জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কাউকে ভোটবিস্তারিত…
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সেমিনার
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশীপ (SOLE-USA) এর আয়োজনে রোববার (১৬ ফেব্রুয়ারি), সকাল ১০টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হলো ’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই, – শীর্ষক জাতীয় সংলাপ। উক্ত জাতীয় সংলাপে দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও তরুণ প্রজন্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব এবং স্কুল অব লিডারশীপ এর নির্বাহী পরিচালক ডক্টর জামিল আহমেদ এর সঞ্চালনায় এবং স্কুল অব লিডারশীপের ভাইস প্রেসিডেন্ট মেজর (অবঃ) রুহুল অমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেনবিস্তারিত…
সৈয়দপুর পৌর এলাকায় পাঁচটি মন্দিরের কমিটি গঠন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সৈয়দপুরে দীর্ঘ কয়েক বছর ধরে যাচ্ছেতাই ভাবে পরিচালনা করা পৌর এলাকার ৫ টি মন্দিরের পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সকলের সম্মতিতে মন্দিরের সার্বিক উন্নয়ন এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে মন্দির পরিচালনায় গঠন করা হয়েছে নতুন পাঁচটি কমিটি। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সনাতন ধর্মাবলম্বী সুধিজনদের নিয়ে আয়োজিত বিশেষ সভায় মন্দিরগুলোর কমিটি গঠন করা হয়। শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ হীরালাল ঠাকুরবাড়ী কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপিরবিস্তারিত…
পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা, গাড়ি ভাংচুর মামলায় ছয় আসামি রিমান্ড শেষে আদালতে প্রেরণ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরি মামলায় ৬ আসামি কে দুই দিন রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ১৫ ফেব্রয়ারী শনিবার সকালে তাদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালে ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে আসার সংবাদ পেয়ে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ১০ টি মোটর সাইকেল, মাইক্র যোগে পৌর সদরের সামনে টাউন স্কুল এর সামনে আসলে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহবিস্তারিত…
সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখা প্রধান মাহবুব আল মিসবাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার ডিরেক্টর এম.এম. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজেরবিস্তারিত…
কয়রায় জমি দখলে নিতে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে আদালতে মামলা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের জলিল উদ্দীন গাজীর পুত্র মনিরুল ইসলাম গংদের জমি দখল নিতে বাড়ীতে হামলা ভাঙচুর লুটপাট করে তাদেরকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে । প্রতিকার চেয়েভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ভ্যান চালক মনিরুল গত ১৩ ফেরুয়ারী কয়রার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার মাথাভাঙ্গা মৌজার ২৬ নং এস এ খতিয়ান ও চলমান বি আর এস ৫৫ নং খতিয়ানে আলী সরদারের নামে চুড়ান্তভারে রেকড প্রকাশিত হয়। তাদের ওয়ারেশদের কাছ থেকে রেজিঃ কোবলায় মনিরুল ইসলাম জমি ক্রয়বিস্তারিত…
কয়রায় ১ শ বাঘ বিধবা নারীরা পেলো শীতবস্ত্র
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ১ শ বাঘ বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আইসিডির সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। এ সময় উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক রনজিত কুমার বাইন,আইসিডির সদস্য নিরাপদ মুন্ডা, মোঃ মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, আনারুল ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
বুধহাটা-উজিরপুর সড়কে মৃত গাছ, ঝুঁকিতে পথচারীরা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু উজিরপুর সড়কে বহু মরাগাছ দাড়িয়ে থাকায় পথচিরীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। সড়কের দুই পাশে অসংখ্য বড় বড় শিশু গাছে ভরা। এসব গাছের অধিকাংশই কয়েক বছর মরে গেছে। লম্বা লম্বা মরা ডাল মাঝে মধ্যে ভেঙ্গে পড়ে থাকে সড়কে। এসব গাছ ও ডাল সড়কে পড়ে অনেকবার সড়ক বন্ধ হয়ে গিয়েছিল। যানবাহন ও পথচারী দুর্ঘটনা কবলিত হয়েছে কয়েকবার। এনিয়ে পত্রপত্রিকায় অনেকবার খবর প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের আওতাধীন গাছগুলো এখন এরাকাবাসীর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গাছগুলো অপসারন করা খুবইবিস্তারিত…
কলারোয়া থানা ও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে জেলা বি এন পির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলামকে সংবর্ধনা
এম এ আজিজ,নিজস্ব প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় কলারোয়ার সাবেক মেয়র ও সাতক্ষীরা জেলা বি এন পির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলামকে তার নিজস্ব বাসভবন কার্যালয়ে কলারোয়া থানা ও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সে সময় উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আক্তারুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সৎ,আদর্শিক ও ত্যাগী নেতাদের সামনে এনে বি এন পির ৩১ দফার মুদ্রাস্ফ্রীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের নায্য মজুরি নিশ্চিত করা হবে। এ সকল পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে, বি এন পিকে আদর্শিক শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। এ সময়বিস্তারিত…


