কয়রায় ১ শ বাঘ বিধবা নারীরা পেলো শীতবস্ত্র 

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলার ১ শ বাঘ বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও আইসিডির সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। এ সময় উপস্থিত ছিলেন  সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক রনজিত কুমার বাইন,আইসিডির  সদস্য নিরাপদ মুন্ডা, মোঃ মনিরুল ইসলাম, রাসেল আহমেদ, আনারুল ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।






সম্পর্কিত সংবাদ

  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত