সাতক্ষীরায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিনিধি :: তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ এর ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর ও ব্রাঞ্চ চেয়ারম্যান আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর  আবুল হাশেম।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখা প্রধান মাহবুব আল মিসবাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার ডিরেক্টর এম.এম. রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুনতানসির বিল্লাহ, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন খুলনা জোনের পরিচালনা কমিটির অন্যতম সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক,তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখার প্রিন্সিপাল আব্দুল মমিন,খুলনা প্রি হিফয শাখার প্রিন্সিপাল হাফেয মোঃ ইমরান খালিদ।ক্রীড়া পরিচালনা করেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখার সহকারী প্রধান এফ এম রুস্তম আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুহ. রবিউল ইসলাম রবি,ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার মার্কেটিং অফিসার মোঃ রাশেদুজ্জামান, সাংবাদিক মুজাহিদুল ইসলামসহ শুভাকাংখী, অবিভাক ও তানযীমুল উম্মাহ সাতক্ষীরা শাখার শিক্ষকবৃন্দ ।
ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি গ্রুপে ২৫ টি ইভেন্টে সর্বোমোট ৭৫ জনকে বিজয়ী হয়।





সম্পর্কিত সংবাদ

  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ