ekabir
দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ইয়াকুব আলী, মিজানুর রহমান মন্টু, জাকির হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার সন্দীপ কুমার মন্ডল, সমিতির সদস্য নজরুল ইসলাম, আশুতোষ সরদার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার দেবদাসবিস্তারিত…
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় তদন্তে আসেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের। জানা গেছে, গত ১২ ফেব্রæয়ারী ৩৭.০২.৮৭০০.০০১.০০০.২৫.১৪৪ নং স্মারকে জেলা প্রশাসক সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দিন ধার্য্য করা হয়। উক্ত তদন্তে সখিপুর ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অভিযোগের বাদি, অভিযুক্ত শিক্ষক, স্থানীয় অভিভাবক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিদ্যালয়ের সাবেক ছাত্র সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তদন্তে অভিযোগের বিষয়েবিস্তারিত…
শ্যামনগরে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে গ্রাম্য মেলা অনষ্ঠিত
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ২দিন ব্যাপী গ্রাম্য মেলা সোমবার বিকালে সমাপ্ত হয়েছে। কারিতাস খুলনা অঞ্চল শ্যামনগরের আয়োজনে ২ দিনব্যাপী মেলার উদ্ভোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন । এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম,আরশাদ আলী হাইস্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, রমজান নগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা, কারিতোস শ্যামনগরের কর্মসুচি কর্মকর্তা শান্তনু রায়ের সভাপতিত্বে বক্তব্যেবিস্তারিত…
কেশবপরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ।। সরকারি সহযোগিতার আহ্বান
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ। সরকারি সহযোগিতার আহ্বান এলাকাবাসীর।উপজেলার মজিদপুর-বিদ্যানদকাটি ইউনিয়নের বহত্তর বাগদাহ-তেঘরি বিলর প্রায় পাঁচ হাজার বিঘার অধিক জমিতে এবার ইরী বোরো ধান রাপন অনিশ্চিত হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে বুড়িভদ্রা নদীর শাখা তরুয়ার খালের তলা পলি মাটিতে ভরাট ও কুচুরিপনায় ভর্তি হওয়ায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ৫ ফেব্রয়ারী ‘কেশবপুর বিকল্প উনয়ন কমিটি’র পক্ষ থেকে উপজেলার সাগরদাঁড়ী রাস্তা ঘেঁষে পাকা ড্রেন নির্মান করে পানি সরানোর দাবীতে যশোর জলা প্রশাসক সহ অন্তরবর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার দপ্তরে আবেদন করে। আবেদনসুত্রে জানা গেছ, চলতিবিস্তারিত…
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় এ্যাথলেটিক্স ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ¯শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২৪-২০২৫ এর আওতায় সাতক্ষীরায় এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে খেজুরডাঙ্গা, রাজনগর-খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেজুরডাঙ্গা, রাজনগর-খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত…
আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিছট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সম্পাদক গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ল ইয়ার্স কাউন্সিল এর সভাপতি ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ নূরুল আবছার মুরতাজা, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান । অনুষ্ঠানে মাষ্টার আবু দাউদ, আনুলিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম,বিস্তারিত…
আশাশুনি প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিকদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। রবিবার প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ছহিল উদ্দিন, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গাউছুল হোসেন রাজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল হান্নান, প্রভাষক রবিউল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাবিস্তারিত…
অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা থানাপুলিশ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সহ ৫ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গত ৩ দিনে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে থানার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, পৌরসভার জি এম ইমান আলীর ছেলে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি(৩০), রাড়ুলী ইউনিয়নের কাটি পাড়া গ্রামের মৃত ইমান আলী গাজীর ছেলে রজব আলী গাজী(৬০), গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোকাম গাজীর ছেলে মিজান গাজীবিস্তারিত…
হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ
নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দিলেও এখনো জবাব দেয়নি দিল্লি। হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে ‘অনীহা’ দেখালেও দেশটির উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য নেশন’ জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রশ্ন করা হয়— ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?’ জবাবে উত্তরপূর্বাঞ্চলেরবিস্তারিত…
শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছিল আওয়ামী লীগ : আবু নাসের
নিউজ ডেস্ক :: ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেমদের হত্যা করেছিল আওয়ামী লীগ’ উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেছেন, ‘যেখান থেকে বাচ্চারা ইসলাম শিক্ষা গ্রহণ করে, কুরআন-হাদিসের শিক্ষা পায় সেগুলো বন্ধ করার পরিবেশ বিগত সরকার তৈরি করেছিল।’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেন, ‘মসজিদের খুতবায় শেখ মুজিবুর রহমানের নাম বলতে খুতবা লিখতে দেয়া হয়েছিল। আবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগ করারবিস্তারিত…


