ekabir

 

আশাশুনিতে জিও-এনজিও  সমন্বয় সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ সভায় আলোচনা রাখেন। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় এনজিও কারিতাস, রূপান্তর ও ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ স্ব স্ব প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন।  সভায় সমন্বয় সভা নিয়মিত করা, সংশ্লিষ্টবিস্তারিত…


আশাশুনিতে মোবাইল কোর্টে নেটপাটা অপসারন ও আগুনে জাল বিনষ্ট

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে নেটপাটা অপসারণ ও আগুনে পুড়িয়ে জাল বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গার বলুয়া নদীতে জনৈক প্রদীপ কুমার অভয়াশ্রম এলাকায় অবৈধ মাছ শিকার করে থাকে। এমন খবর পত্রপত্রিকায় প্রকাশের পর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে নদীর ৩ মিটার এলাকায় থাকা অবৈধ নেটপাটা উচ্ছেদ করা হয়। এবং নদী থেকে ২ টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়েবিস্তারিত…


কয়রায় মাদ্রাসার ১৪ ছাত্রী হঠাৎ অসুস্থ, হাসপাতালে চলছে চিকিৎসা সেবা

কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় পাঠদান চলাকা‌লে একই মাদ্রাসার ১৪ ছাত্রী অসুস্থ হ‌য়ে প‌ড়ে। অসুস্থ শিক্ষার্থীরা কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধিন র‌য়েছে। বৃহস্প‌তিবার(১৩ ফেব্রুয়া‌রি) বেলা সাড়ে ১১টার দিকে উপ‌জেলার ঘুগরাকা‌টি ফা‌জিল মাদ্রাসায় আক‌স্মিক এ ঘটনা ঘ‌টে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো রিফা তসনিম, সুমাইয়া সি‌দ্দিকা, মীম, আখি, জুঁই, মি‌থিলা, কুলসুম, হা‌মিদা, কেয়া, মীম সুলতানা, তন্নী, অ‌রিসা, হুমাইরা, উর্মী। তারা সক‌লেই দশম শ্রেণির ছাত্রী। সরেজমিনে বেলা ২ টার দিকে কয়রা উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মীম নামের এক ছাত্রীকে অ‌ক্সিজেন দেয়া হচ্ছে। এছাড়া কয়েকজনকে স‌্যালাইন দেয়া হচ্ছে। সুস্থ‌ অনুভব হওয়ায় ক‌য়েকজনবিস্তারিত…


দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি

নিউজ ডেস্ক :: লিবিয়ার বেনগাজীতে আটকে পড়া ১৪৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার ভোরে এসব বাংলাদেশি বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছেছেন।   পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ফিরে আসা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এবিস্তারিত…


খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক :: খুলনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো: আলী আকবর শেখকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন। এ সময় আলী আকবার শেখ আদালতে উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আলী আকবার শেখ সর্বশেষ মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২২ মার্চ পুলিশ কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে এক কোটি ৫১ লাখ ৬২ হাজার টাকারবিস্তারিত…


কয়রার প্রথম ব্যক্তি হিসাবে আন্তর্জাতিক ফুল ম্যারাথন শেষ করলেন শাহিনুর আলম

  কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রাবাসীকে গর্ব করার মতো এক উপলক্ষ্য এনে দিলেন কয়রার সন্তান শাহিনুর আলম । সুন্দরবনের ঘেরা কয়রা থেকে প্রথম ব্যক্তি হিসাবে কোনো আন্তর্জাতিক ম্যারাথনে ফুল ম্যারাথন শেষ করেছেন তিনি । গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫  অনুষ্ঠিত হয়।  যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয় দেশ বিদেশের প্রায় দশ হাজার দৌঁড়বিদ । এতে  শাহিনুর আলম ৬ ঘণ্টা ৫ মিনিট ৪৯ সেকেন্ড সময় নিয়ে ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার) শেষ করেন । এই সম্মান  পাওয়ার ব্যাপারে শাহানুর আলম বলেন, ভীষণ ভালো লাগছে । জীবনে প্রথম দৌঁড়েছি, তাওবিস্তারিত…


কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নিতাই সভাপতি ও মাহবুুবুর সাধারণ সম্পাদক 

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা ইউনিট বার আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সমপন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কয়রা আইনজীবি সমিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪২ জন ভোটার সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এক বছর মেয়াদী এই কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নিতাই চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ ঢালী, সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সাধারন সম্পাদক কৌশিক চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ সুকৃতি সরকার। নির্বাহী সদস্যরা হলেন রবীন্দ্রনাথ মন্ডল, মোঃ সাহেব আলী ওবিস্তারিত…


ডা. দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিউজ ডেস্ক :: সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির নামে থাকা ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের দুই কোটি ৩৯ লাখ পাঁচ হাজার ৫০২ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। ১৬টি অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক এশিয়ায় ১৫টি এবং ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্ট রয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান অবরুদ্ধের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন। তাই সুষ্ঠু অনুসন্ধানেরবিস্তারিত…


জাতিসঙ্ঘের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল

নিউজ ডেস্ক :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তা নিয়ে জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে বিচারে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার ট্র্যাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার ওপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন-নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তার তদন্ত করে যে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) সে প্রতিবেদন ও আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে পাওয়াবিস্তারিত…


হত্যা মামলায় ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দিন গ্রেপ্তার, ৫ দিন রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক  ::  সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ঝাউডাঙ্গা ইউপি চেয়াম্যান আজমল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১২ই ফেব্রুয়ারী দুপুর একটার দিকে তাকে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আজমল উদ্দিনের (৫৮) বাবার নাম জামালউদ্দিন। তিনি একই গ্রামের একব্বর মোড়লের ছেলে ইসলাম মোড়লকে ২০১৪ সালের ১৩ জুন রাতে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামী। মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক ফিরোজ হোসেন বলেন, ২০১৪ সাল ১৩ জুন সদর উপজেলার ইসলাম মোড়ল হত্যা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমলবিস্তারিত…