ekabir
দেশব্যাপী মেট্রোপলিটন ও রেঞ্জের ৩৬১ থানায় কার্যক্রম চালু
নিউজ ডেস্ক :: সারা দেশের মেট্রোপলিটন ও রেঞ্জের ৬৩৯ থানার মধ্যে ৩৬১টির কার্যক্রম চালু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ১১০ মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯ থানার মধ্যে ২৯১টি থানার কার্যক্রম চালু হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর চড়াও হয় জনতা। তাদের দাবি—বিভিন্ন সময়ে এই পুলিশবাহিনী তাদের ওপর অত্যাচার করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে। রাজধানী ঢাকার অধিকাংশ থানা আক্রান্ত হলেবিস্তারিত…
সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। বড় দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে।’ শুক্রবার (৯ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নবগঠিত অন্তর্বর্তী পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে নতুন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তৌহিদ হোসেন আরও বলেন, ‘এই মুহূর্তে দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের মূল অগ্রাধিকার। প্রথম লক্ষ্য অর্জিত হওয়ার পর বাকিগুলোও সঠিক পথে ফিরবে।’
ওষুধের গাড়িতে সাবেক অ্যাটর্নি জেনারেলের ছবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি!
নিউজ ডেস্ক :: ্ঔসধের গাড়ি পার হচ্ছিল রাজধানীর সায়েন্সল্যাব। সেখানে সড়কের শৃঙ্খলায় ছিলেন শিক্ষার্থীরা। সন্দেহ হলে গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করেন তারা। চালক গাড়ির ভেতরে ওষুধ আছে দাবি করলেও দরজা খুলতেই বেরিয়ে আসে থলের বিড়াল। দেখা যায়, গাড়িচালক সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ছবিসহ ওষুধের গাড়িতে করে নেওয়া হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন। যদিও ওই চালকের দাবি, বাসা বদলানোর জন্য এসব নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে, ওষুধের গাড়িতে মালামাল কেন—এমন প্রশ্নে সন্তোষজনক উত্তর পাননি শিক্ষার্থীরা। শুক্রবার ( ৯ আগস্ট) দিকে ঘটে এই ঘটনা। শিক্ষার্থীরা জানান, তারা সেখানে দাঁড়িয়েবিস্তারিত…
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন : সভাপতি মোস্তাক, সম্পাদক আজিজ
এম এ আজিজ, কলারোয়া :: সাতক্ষীরার কলারোয়ায় বৃহত্তর সাংবাদিক সংগঠন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে বৃহস্পতিবার (৮আগষ্ট) সন্ধ্যায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সহ সভাপতি এসএম জাকির হোসেনের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এসময় ক্লাবের তিন উপদেষ্টা প্রফেসর আবু বকর সিদ্দিক, ডাঃ শফিকুল ইসলাম. ও এ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিবসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিতি ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে মো: মোস্তাক আহমেদ (দৈনিক আমাদের সময়) কে সভাপতি ও এম.এ আজিজ (সিনিয়র সদস্য)কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়রবিস্তারিত…
উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ–সংক্রান্ত তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন। সেগুলো হলো- ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. শিক্ষা মন্ত্রণালয়; ৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; ৬. খাদ্য মন্ত্রণালয়; ৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ৮. ভূমি মন্ত্রণালয়; ৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়; ১০. কৃষি মন্ত্রণালয়; ১১, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ১২. রেলপথ মন্ত্রণালয়; ১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়; ১৪. বিদ্যুৎ, জ্বালানিবিস্তারিত…
নজরদারি বৃদ্ধি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তে
নিউজ ডেস্ক :: বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা। তিনি জোর দিয়ে বলেছেন, তার রাজ্য সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করেছে। কারো প্রবেশের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট, ভিসা ও নাগরিকত্ব যাচাই করে তবেই আসামে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের ফলে অননুমোদিত কোনো সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে যেকোনো অনুপ্রবেশ প্রতিরোধেও বদ্ধপরিকর। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টেটসম্যান। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধানবিস্তারিত…
অধিকাংশ এটিএম বুথে টাকা নেই
নিউজ ডেস্ক :: রাজধানীর বেশিরভাগ এটিএম বুথে টাকা নেই। পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতার কারণে বুথগুলোতে টাকা পাঠাতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ফলে অধিকাংশ এটিএম বুথ এখন কার্যত অচল। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। গতকাল সন্ধ্যায় টাকা তুলতে বের হয়েছিলেন মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মাশরুর রহমান। তিনি বলেন, মিরপুর ১১ ও ১২ নম্বরের ৫টি এটিএম বুথে ঘুরে টাকা তুলতে পারিনি। শেষ পর্যন্ত ৬ নম্বর বুথে এসে টাকা তুলতে পেরেছি। এখানেও টাকার সংকটে একটি মেশিন বন্ধ রয়েছে। শুধুমাত্র একটি সিআরএম মেশিনে টাকা রয়েছে। আজ ব্যাংক থেকে ১ লাখের বেশি টাকা তোলা যাবেবিস্তারিত…
নাহিদ ও আসিফ ইতিহাস গড়লেন
নিউজ ডেস্ক :: নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার রাত রাত ৯টায় তারা শপথ নেন। এই শপথের মাধ্যমে তারা ইতিহাস তৈরি করেছেন। কারণ এত অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর নেই। এছাড়া তারা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখনও তারা পড়াশুনা শেষ করতে পারেননি। এত অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পড়েছে তাদের উপর। সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবাবিস্তারিত…
সরকারকে পরামর্শ দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
নিউজ ডেস্ক :: দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লিয়াজোঁ কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই লিয়াজোঁ কমিটি অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শদান, সরকার, অংশীজন এবং ছাত্রজনতার সঙ্গে সমন্বয় করবে। এই লিয়াজোঁ কমিটির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নির্বাচন করা হয়েছে। বর্তমানে এ কমিটিতে ছয়জন আছেন, আগামীতে এটি বর্ধিত হবে এবং এর কার্যক্রমের পরিধিও বাড়ানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এসব কথা জানান। লিয়াজোঁ কমিটির ছয় সদস্য হলেন- সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ, সদস্য নাসির উদ্দিন পাটোয়ারী (নাসির আব্দুল্লাহ), আকরাম হুসাইন, ভূঁইয়াবিস্তারিত…
শপথ নিলেন উপদেষ্টারা
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী এই সরকারে রয়েছেন আরও ১৬ উপদেষ্টা। প্রধান উপদেষ্টার শপথের পর শপথ নিয়েছেন অন্তর্বর্তী এই সরকারের আরও ১৩ উপদেষ্টা। ঢাকা বাইরে থাকায় তিনজন উপদেষ্টা শপথ নিতে পারেননি। অনুপস্থিত তিন উপদেষ্টারা হলেন— সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুকী আযম। বৃহস্পতিবার (আগস্ট ০৮) রাত সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। ১৩ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যেরবিস্তারিত…


