সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ‘আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। বড় দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে।’
শুক্রবার (৯ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নবগঠিত অন্তর্বর্তী পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে নতুন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
তৌহিদ হোসেন আরও বলেন, ‘এই মুহূর্তে দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের মূল অগ্রাধিকার। প্রথম লক্ষ্য অর্জিত হওয়ার পর বাকিগুলোও সঠিক পথে ফিরবে।’
সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবারবিস্তারিত…
রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১বিস্তারিত…


