নজরদারি বৃদ্ধি ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তে
নিউজ ডেস্ক :: বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার একথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা। তিনি জোর দিয়ে বলেছেন, তার রাজ্য সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করেছে। কারো প্রবেশের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট, ভিসা ও নাগরিকত্ব যাচাই করে তবেই আসামে প্রবেশ করতে দেয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের ফলে অননুমোদিত কোনো সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আমরা সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে যেকোনো অনুপ্রবেশ প্রতিরোধেও বদ্ধপরিকর। এ খবর দিয়েছে অনলাইন দ্য স্টেটসম্যান।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতায় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি প্রথমে দেশে আইনশৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শেখ হাসিনা পদত্যাগ করার পর উদ্ভূত পরিস্থিতিতে মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে বাংলাদেশের সঙ্গে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


