ekabir

 

ঝাউডাঙ্গায় ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: বৈষম্যহীন ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদদের গায়েবানা জানাযায় বক্তারা বলেছেন, হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে টিকিয়ে রাখতে হবে। বিশৃঙ্খলা করে স্বাধীনতা কে নষ্ট হতে দেওয়া যাবে না। বক্তারা আরো বলেন, ঝাউডাঙ্গাকে দালাল এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে। বৃহস্পতিবার ৮ জুলাই বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়ন বৈষম্যহীন ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গায়েবানা জানাজায় বক্তৃতা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোখলেছুর রহমান, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আলফাজ হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান,বিস্তারিত…


ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় শ্রীলঙ্কার ২৭ বছর পর

নিউজ ডেস্ক :: লঙ্কানদের দেওয়া লক্ষ্য ছিল ২৪৯। কিন্তু ১৩৮ রানেই কুপোকাত ভারত। আর এমন কীর্তির নায়ক দুনিথ ভেল্লালাগে। কলম্বোয় শেষ ওয়ানডেতে ২৭ রানে ৫ শিকার ধরে ভারতকে ধসিয়ে দেন তিনি একাই। তাতে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার আনন্দে ভাসলেন লঙ্কান ক্রিকেটাররা। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছিলেন লঙ্কানরা। আর সিরিজটি শুরু হয়েছিল চমৎকার একটি টাই হওয়া ম্যাচের মধ্য দিয়ে। শেষ ম্যাচে তাদের জয় আরও দাপুটে, ১১০ রানের ব্যবধানে। আর কোচ হিসেবে হার দিয়ে ওয়ানডে যাত্রা শুরু করলেন গৌতম গম্ভীর। অথচ এ সিরিজটি শুরু আগে একেরবিস্তারিত…


আন্দোলন সরকার উৎখাতে গড়াবে তা আমরা ভাবিনি : জয়

নিউজ ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি কেউ ধারণা করতে পারেননি বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দুই-একদিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোন প্রস্তুতিই ছিল না বলে দাবি করেছেন তিনি। বিবিসির দক্ষিণ এশিয়া সম্পাদক ইথিরাজন আনবারাসনকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ সেই সময়ের পরিস্থিতি ও সরকার পতন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সজীব ওয়াজেদ বলেন, আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চাননি। তাকে আমাদের রাজি করাতে হয়েছে। তিনিবিস্তারিত…


সাতক্ষীরার কাঁকড়া ব্যবসায়ীদের পাওনা মেটাননি সাকিব

নিউজ ডেস্ক :: করোনাকালে সাকিব আল হাসানের কাঁকড়া ব্যবসা নিয়ে বেশ শোরগোল উঠেছিল। তার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীরা পাওনা টাকার দাবিতে মানববন্ধন করেছিলেন। সাকিব আশ্বাসও দিয়েছিলেন দ্রুত পাওনা মিটিয়ে দেওয়ার। কিন্তু বাস্তবতা হলো, ব্যবসা লাটে উঠলেও আজ অবধি ব্যবসায়ীদের পাওনা পরিশোধ করেননি সাকিব। সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় তিনি আর দেশে ফিরবেন কিনা তাও অনিশ্চিত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাতক্ষীরার স্থানীয় কাঁকড়া ব্যবসায়ীরা অভিযোগ করেন যে, এখনও তারা ১৩-১৪ জন চাষী সাকিবের থেকে সব মিলিয়ে কোটি টাকার মতো পান। সাকিবের খামারে ৩০ লাখ টাকার কাঁকড়া সরবরাহ করে পাওনা বুঝে পাননি গুরুদাস নামের এক চাষী।বিস্তারিত…


ড. ইউনূস বিমানবন্দর থেকেই বঙ্গভবনে যাবেন

নিউজ ডেস্ক :: আজ দুপুরে দেশে আসছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুপুরে ২টার পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি বঙ্গভবন যাবেন বলে জানা গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ রাত সাড়ে ৮টায় শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর। নানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছরনানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছর এর আগে বুধবার রাতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকার স্থানীয় সময় দুপুর ২টাবিস্তারিত…


কখন-কবে-কীভাবে পালালেন তারা দেশ ছেড়ে

নিউজ ডেস্ক :: ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খসরু চৌধুরী। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছিলেন। এমপি হওয়ার আগে তিনি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাও। প্রতাপশালী হিসেবে ছিলেন পরিচিত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বিরোধিতায় তিনি রাস্তায় মিছিল-মিটিং করেছিলেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় কয়েক দফা। তবে পরে আন্দোলনের মাত্রা বেড়ে যাওয়ায় আর টিকতে পারেননি। গত ৩১ জুলাই ইমিরেটস এয়ারলাইনসের (ইকে ৫৮৫) একটি ফ্লাইটে করে পালিয়ে যান নিউ ইয়র্ক। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসানবিস্তারিত…


শেখ হাসিনার ভিসা বাতিলের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি

নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন তিনি। ভারত থেকে পরবর্তীতে কোন দেশে যাবেন শেখ হাসিনা, তা এখনও জানা যায়নি। এরই মধ্যে খবর ছড়িয়েছে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে দেশটির সরকার। এ নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপনীয়। আমি কোনোভাবেই এ নিয়ে কথা বলতে পারি না।’ ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণবিস্তারিত…


পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

নিউজ ডেস্ক :: পদত্যাগ করলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। বৃহস্পতিবার (৮ আগস্ট) অ্যাটর্নি জেনারেল অফিসে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মুনীর নিজেই। এর আগে পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী এস এম মুনীরকে ২০২০ সালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকে বড় বড় পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার অনেকেইবিস্তারিত…


আ.লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে : কর্নেল অলি

নিউজ ডেস্ক :: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সর্ব সাধারণের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নোবেল-বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসসহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি। কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, ছাত্র-জনতার আন্দোলনেবিস্তারিত…


মানুষের সহযোগিতা থানায় ফিরছে পুলিশ

নিউজ ডেস্ক :: টানা তিনদিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয় পুলিশ সদরদপ্তর। নানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছরনানা অপবাদ ও মামলার যন্ত্রণায় কেটেছে গত ১৫ বছর আজ এক ক্ষুদে বার্তায় পুলিশ সদরদপ্তর থেকে জানানো হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছিল। এর প্রেক্ষিতে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তাদের গন্তব্যে পৌঁছাতে সর্বাত্মক সহযোগিতা করছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওবিস্তারিত…