সাতক্ষীরা পৌরসভার সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর কামাননগরেি সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট সকালে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু।

সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে উত্তর কামালনগর বায়তুন নুর জামে মসজিদের পিছন হতে শ্রমিক নেতা মিয়ারাজের বাড়ি পর্যন্ত ৬০০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৬লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, মো. কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্য-সহকারী মো. আব্দুল মোতালেব, জালাল সরদার, মেসার্স স্বপন ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ঠিকাদার স্বপন দে, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, আব্দুর রহিম, আনারুল ইসলামসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬