আল আরাফা ইসলামী ব্যাংক বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ
কামরুল হাসান ।। কলারোয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখা।
বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বিদ্যালয় চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের সূচনা করেন। এসময় ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের হাতে বেশকিছু হিমসাগর, আম্রপালি, জাম, পেয়ারা ও মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল-ফারুক, অফিসার ক্যাশ মো.বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, মশিউর রহমান, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহায়ক ফারুক হোসেন, আজমল, হেনরি মন্ডল প্রমুখ। শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ জানান, ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, জালালাবাদ দাখিল মাদরাসা এবং সিংহলাল মাদরাসায় অনুরূপভাবে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবিস্তারিত…


