বানভাসি মানুষের পাশে কেশবপুরের স্বেচ্ছাসেবী ছাত্র সমাজ
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পাইকগাছা এলাকার বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার পাইকগাছা উপজেলার হরিণখোলা এলাকার বানভাসি ৪০০ পরিবারের মাঝে স্বেচ্ছাসেবীরা ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী এনামুল হাসান, বাবু বিশ্বাস, নাইম হোসেন, সুজন হোসেন, জুবায়ের হাসান রাকিব, রাকিবুজ্জামান নাহিদ, এস এম সাগর হোসেন, এনামুল কবির সবুজ, গোলাম কিবরিয়া, তাজামুল ইসলাম দীপু, নাজমুল হাসান, সাঈদুর রহমান, তুহিন হোসেন, রনি ইসলাম, সোহরাব হোসেন, সাজু, সারাফাত, রাসেল, আল আমিন, এন এম রায়হান, ইনামুল হক, আব্দুল্লাহ প্রমুখ। ত্রাণ সামগ্রী হিসেবে চিড়া, চিনি, বিস্কুট, বোতলজাত পানি, খাবার স্যালাইন, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, স্যানিটারি ন্যাপকিন, শিশুদের জন্য গুড়া দুধসহ বিভিন্ন খাবার ও ছাউনি হিসেবে পলিথিন দেওয়া হয়। বন্যার্তরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্রকাশ করেন।
কেশবপুর সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী দিতে আর্থিক সহায়তা সংগ্রহ করেন।
স্বেচ্ছাসেবী এনামুল হাসান বলেন, ওই সহায়তার অর্থ থেকে প্রথম ধাপে বানভাসি ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও ৬০০ বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এমনকি আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম বানভাসি মানুষের জন্য অব্যাহত থাকবে।
সম্পর্কিত সংবাদ
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন।বিস্তারিত…
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে আল আমিন (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবারবিস্তারিত…


