খুলনায় সাবেক এমপির বাড়ি থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার

zstrong>আলী মাহমুদ::খুলনা সংসদীয় ৬ আসনের পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ডাল উদ্ধার করেছেে

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিম। মঙ্গলবার দুপুরে আগড়ঘাটাস্থ নিজ বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ওবাইদুর রহমানসহ

সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ কয়েক প্রকার ত্রান সামগ্রী রয়েছে। সর্বশেষ উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ