ekabir
সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ২ বাংলাদেশী নাগরিক আটক
মাহফিজুল ইসলাম আককাজ :: সাতক্ষীরা সদরের বৈকারী কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ২জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৩৩ বিজিবি’র সদস্যরা। শুক্রবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কালিয়ানি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৬৬ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিয়ানি নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এ সংবাদ প্রাপ্তির পর কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থলে কৌশলে অবস্থান গ্রহণ করে। এসময় উক্ত স্থানে উক্ত ব্যক্তিরা আগমনবিস্তারিত…
বুধহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শহিদুল ইসলাম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম।শুক্রবার বিকাল থেকে রাত্র ১০টা পর্যন্ত তিনি সফর সঙ্গীদের নিয়ে মন্ডপে গমন করেন। বুধহাটা ইউনিয়নের পাইথালী তমালতলা, কুন্দুড়িয়া, মহেশ্বরকাটি, বুধহাটা কাছারীপাড়া, সুবর্ণ বণিক পাড়া ও কুল্যা আশ্রমমাঠ দুর্গা মন্দির পরিদর্শন করেন জামাত নেতা। পরিদর্শন কালে মন্দির কমিটি ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আপনাদের পুজায় আনন্দ বেশী হবে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারছে। কোন সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠীবিস্তারিত…
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান। সম্মেলনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর সবুর, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, উপজেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সহকারী সেক্রেটারী এড. শহীদুলবিস্তারিত…
আশাশুনিতে ভিটেবাড়ীর গাছ কাটতে বাধা দেওয়ায় মারপিটে আহত-২
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ভিটে বাড়িতে অনাধিকার প্রবেশ করে নারকেল কাটতে গেলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। গুরুতর আহত সাখিলা খাতুনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে সাখিলা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। উপজেলার মহাজনপুর গ্রামের শাহাজান ঢালীর স্ত্রী সাকিলা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহারসূত্রে জানাগেছে, প্রতিপক্ষ নিজাম উদ্দীন ঢালীর ছেলে আলীমুদ্দিন, শাহাজদ্দীন, মৃত আয়নদ্দীন ঢালীর ছেলে নিজামুদ্দীন, তার স্ত্রী জোহরা খাতুন ও মৃত মান্নান ঢালীর ছেলে শাহিনুরদের পাশাপাশি বসবাস। তারা বাদীদের বসত ভিটার জমিবিস্তারিত…
আশাশুনিতে পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে এক মন্দিরের পুরোহিত পুত্রের দুর্গাপূজা অনুষ্ঠান সম্পর্কে বিতর্কিত স্টাটাস দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে পুলিশ, ডিএসবি ও ডিজিএফআই মাঠে নেমেছেন বলে জানা গেছে। জানাগেছে, আশাশুনি সদর কালি মন্দিরের পুরোহিত পবিত্র চক্রবর্তীর ছেলে সমীরণ চক্রবর্তী সমীরণ সম্প্রতি তার ফেস বুকের টাইম লাইনে বিতর্কিত স্টাটাস দিয়েছেন। যাতে দেশের সমালোচনা করে ঠাকুরের মূর্তি ভাঙ্গা, দেশের বেশীর ভাগ মন্দিরে ৫ লক্ষ টাকা করে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। স্টাটাসটি অনেকে স্কিনসার্ট করে রাখেন। ব্যাপক সমালোচনা শুরু ও প্রতিবাদ শুরু হলে সমীরণবিস্তারিত…
খুলনা নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে বক্তারা
বিদ্যুতের অযৌক্তিক মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ অবিলম্বে প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে
খুলনা প্রতিনিধি :: বিদ্যুতের অযৌক্তিক মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ ১২ অক্টোবর শনিবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। এতে খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) ব্যানার সহকারে সংহতি প্রকাশ করে। সংগঠনের সদস্য আফজাল হোসেন রাজুর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ারবিস্তারিত…
আমি আপনাদের পাশে ছিলাম,আমৃত্যু আপনাদের পাশেই থাকবো : সাবেক এমপি হাবিব
কলারোয়া প্রতিনিধি :: বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। কোন সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু বলে কিছুই নেই। বিদেশে গেলে পাসপোর্ট দেখালে যেরকম বলে বাংলাদেশি, সেখানে কোন হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্মের কথা বলা হয় না। আমরা সকলে ভাই ভাই। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি।’ শনিবার (১২ অক্টোবর) কলারোয়া উপজেলার হেলাতলা, শুভঙ্করকাটি,কুশোডাঙ্গা, কেরালকাতা, ঠাকুরবাড়ি, সাতপোতা, সোনাবাড়িয়া, দেয়াড়াসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি আরো বলেন, শেখবিস্তারিত…
ফিরোজা-মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) উপজেলার মাঝ সখিপুর দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যন ইকবাল মাসুদ, মরহুমের মেয়ে নাদিরা বিলকিস, মিতু ইসলাম,শিরিন সুলতানা, জামাতা নৌবাহিনী কর্মরত কমোডর জাকিরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম, বাংলাদেশ জামায়তে ইসলামী দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এ এইচ এমদাদুল হক,বিস্তারিত…
কলারোয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “দুরন্ত তুলসীডাঙ্গা”
কামরুল হাসান :: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে মাস্টার হাবিবুল্লাহ ও বারিক সরদারের আয়োজনে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের ওই খেলায় মুখোমুখি হয় দুরন্ত তুলসীডাঙ্গা বনাম বন্ধু মহল ফুটবল একাদশ। খেলার নির্ধারিত সময়ে নাঈম ১ টি গোল করায় দুরন্ত তুলসীডাঙ্গা চ্যাম্পিয়ন ও বন্ধু মহল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আহম্মদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণবিস্তারিত…
দেবহাটায় সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীলদের প্রীতিভোজ ও মিলন মেলা
দেবহাটা প্রতিনিধি :: “শিকড়ের টানে ঐক্যবদ্ধ হই” ¯েøাগানকে সামনে রেখে দেবহাটায় সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নিয়ে প্রীতিভোজ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রূপসী ম্যানগ্রোফ পর্যটন কেন্দ্রের কনফারেন্স রুমে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী রুহুল আমীন, জেলা জামায়াতের অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারীবিস্তারিত…


