বুধহাটার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতা শহিদুল ইসলাম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এড. শহিদুল ইসলাম।শুক্রবার বিকাল থেকে রাত্র ১০টা পর্যন্ত তিনি সফর সঙ্গীদের নিয়ে মন্ডপে গমন করেন।

বুধহাটা ইউনিয়নের পাইথালী তমালতলা, কুন্দুড়িয়া, মহেশ্বরকাটি, বুধহাটা কাছারীপাড়া, সুবর্ণ বণিক পাড়া ও কুল্যা আশ্রমমাঠ দুর্গা মন্দির পরিদর্শন করেন জামাত নেতা। পরিদর্শন কালে মন্দির কমিটি ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আপনাদের পুজায় আনন্দ বেশী হবে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারছে। কোন সনাতন ধর্মাবলম্বী গোষ্ঠী সংখ্যালঘু নয়।

আমরা হিন্দু-মুসলিম সকলেই ভাই ভাই এবং বাংলাদেশের নাগরিক। কোন দুষ্কৃতিকারী যাতে আমাদের ভীতরে ভেদাভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিদর্শনকালে জামায়াতের বুধহাটা ইউনিয়ন আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, জামায়াত নেতা শীষ মোহাম্মদ জেরী, আবুল কালাম, খালিদ হোসেন, বিল্লাল হোসেন, সেলিম হোসেন, যুব বিভাগের ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ তার সাথে ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন