দেবহাটায় সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীলদের প্রীতিভোজ ও মিলন মেলা

দেবহাটা প্রতিনিধি :: “শিকড়ের টানে ঐক্যবদ্ধ হই” ¯েøাগানকে সামনে রেখে দেবহাটায় সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নিয়ে প্রীতিভোজ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রূপসী ম্যানগ্রোফ পর্যটন কেন্দ্রের কনফারেন্স রুমে এ প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারী এইচ এম ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী রুহুল আমীন, জেলা জামায়াতের অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী জুবায়ের হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, সেক্রেটারী সাফায়াত হোসেন, দক্ষিণ ছাত্র শিবিরের সেক্রেটারী রাসেল হুসাইন ও ইউনিয়ন আমীর সহ সকল পর্যায়ের নেতৃত্ববৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জহির রায়হান (শাহীন)।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন
  • পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল
  • দেবহাটায় নাইকেন কোম্পানী প্রতিনিধির সাথে সার ব্যবসায়ীদের মত বিনিময়
  • দেবহাটা প্রেসক্লাবে লাইব্রেরির উদ্বোধন
  • ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
  • সন্ন্যাসীরচক ইমামুদ্দীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর
  • দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা
  • দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু