ekabir

 

কেশবপুরে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব পরিদর্শন করলেন পূজা মন্ডপ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়ার দুর্গাপূজা এউপলক্ষে যশোরের কেশবপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরিদর্শনের সময় সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা ত্রিপল্লী সার্বজনীন মন্দির কমিটির উদ্যোগে সিনিয়র সচিব নাসিমুল গনিকে সংবর্ধনা প্রদান করা হয়। সফর হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা। তারপর তিনি ভেরচি নিমতলা মহাশশ্মান মন্ডপ ও চুকনগর বাজারের সর্ব মঙ্গলা মাতৃ মন্দির তীর্থ কমপ্লেক্স পরিদর্শ করেন।বিস্তারিত…


বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু

 নিউজ ডেস্ক :: লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১৩ অক্টোবর) ইংরেজি ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। সূত্র: টাইমস অব ইসরায়েল এর আগে গতকাল বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। এরপরই নেতানিয়াহু এসব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন। নেতানিয়াহু বলেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বলছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধ চলা এলাকা থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এই অনুরোধ জানিয়েছে। কিন্তুবিস্তারিত…


নলতায় পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে প্রাণী হত্যা

নিজস্ব প্রতিনিধি :: পূর্ব শত্রুতার জেরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ঝ্যায়ামারী গ্রামের আব্দুল খালেকের স্ত্রী রেহানা বেগমের পোষা ভেড়া পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ৩টায়। এঘটনার বিচার চেয়ে ও নিজের এবং তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেছে ওই নারী। অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ৩ টার দিকে রেহানা বেগমের পোষা ভেড়া ঝ্যায়ামারী গ্রামের ইয়াকুবের মৎস ঘেরের ভেড়িতে ঘাস খেতে গেলে বিবাদী ইয়াকুব গাজীর কন্যা পাপিয়া খাতুন (২৮) ও পাপিয়ার মা জামিলা বেগম বাঁশের লাঠি দিয়ে নৃশংসভাবে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে ভেড়াটি ছটফট করতেবিস্তারিত…


বুধহাটায় যুব বিভাগের  দায়িত্বশীলদের প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জামায়াতে  ইসলামী যুব বিভাগ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন শাখার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গাজীরমাঠে সংগঠনের ইউনিয়ন শাখা কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় ব্যক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়নের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, নায়েবে আমির বিল্লাল হোসেন প্রমুখ। সভায় বুধহাটা ইউনিয়ন যুব বিভাগের ৬, ৫, ৭ ও ৮ নং ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন। আগামী ২৮ অক্টোবর বুধহাটা করিম সুপার মার্কেটে যুব বিভাগের জনসভা সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।


বড়দলে ইমাম পরিষদের  সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশশুনি উপজেলার বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বড়দল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মোঃ ফারুক বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মুহিবুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, হাফেজ আব্দুল আলীম, হাফেজ মাওঃ আবু সাঈদ, হাফেজ আরিফুল ইসলাম, ক্বারী ইয়াছিন আরাফাত, মাওঃ ইয়াছিন আলী প্রমুখ। সভায় দেশ ও জাতির কল্যানার্থে ইমামদের করণীয়তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।


আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ  পরিদর্শনে জেলা প্রশাসক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: শারদীয়া দুর্গোৎসব এর সমাপনী দিনে প্রতিমা বিসর্জনের পূর্বে আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। রবিবার দুপুর ১২ টার দিকে তিনি আশাশুনিতে গমন করেন। উপজেলার মধ্যে অন্যতম সুন্দর ও দর্শনীয় পূজা মন্ডপ উপজেলার বুধহাটা ও মহেশ্বরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এছাড়া অন্যান্য পূজা মন্ডপও পরিদর্শন করেন তিনি। পরিদর্শণকালে তিনি মন্ডপগুলোর সার্বিক বিষয় সম্পর্কে খোজ খবর নেন। পূজা পরিচালনা কমিটি ও আইনশৃংখলা রক্ষার কাজে নিয়োজিতদের সাথে কথা বলেন। তিনি আয়োজনের বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সতর্কতার সাথেবিস্তারিত…


আশাশু‌নির শ্রীউলাতে দুই শতা‌ধিক অসহায় ও দুঃস্থ মানুযের মাঝে খাদ্য  বিতরণ

নিউজ ডেস্ক ::  আশাশুনি উপ‌জেলার শ্রীউলাতে দুই শতা‌ধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে  ” অসহায়‌ত্বের খোঁ‌জে, মনুষ‌্যত্বের পা‌শে” স্লোগান‌কে সাম‌নে রে‌খে ১২ অ‌ক্টোবর দুপু‌রে মধ্যাহ্নভোজ এর আয়োজন ক‌রেন জেলার অন‌্যতম প্রবীণ স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা । উক্ত মধ‌্যাহ্ন‌ভোজ অনুষ্ঠান‌টি আলা-আমি‌নের দিক‌নি‌র্দেশনায় সংগঠ‌নের নির্বাহী প‌রিচালক প্রতিষ্ঠান‌টির পক্ষ হ‌তে সক‌লের সা‌থে শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন। মধ‌্যাহ্ন‌ভোজ শেষ মো‌মেনা বেগম জানান ” আমার সা‌থে থা‌কে অসহায় না‌তি অ‌নেক‌দিন ধ‌রে গোস্ত কেনার কথা বল‌ছে পার‌ছিলাম না , আজ ভাইরা আমার আর না‌তির নেমতন্ন ক‌রে পেট ভ‌রে গরুর আর খা‌সির গোস্ত দি‌য়ে ভাত খাওয়া‌ছে আমি অ‌নেকবিস্তারিত…


ইছামতিতে বাংলাদেশ-ভারতের নিজ সীমানায় প্রতিমা বিসর্জন

এমএ মামুন :: বাংলাদেশ-ভারতের মধ্যেবর্তী ইছামতি নদীতে স্ব স্ব কিনারায় বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দূর্গা উৎসব। বিগত বছরগুলোর মত এ বছরও হয়নি দু’দেশের মিলন মেলা। আর তাই দু-দেশের মানুষ মিলে মিশে একাকার হতে পারেনি কেউই। এতে দু-দেশের মানুষের অংশগ্রহণের মিলন মেলাটি বন্ধ হওয়া সর্ব শ্রেণি মানুষের মাঝে আমেজ কমেছে। তবে বুক ভরা আশা নিয়ে অনেকে নদী পাড়ে সুযোগের অপেক্ষায় ছিল অসসংখ্য মানুষ। স্থানীয়রা জানান, একটা সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলাধীন ইছামতি নদীর টাউনশ্রীপুর এবং ভারতের টাকি পৌরসভা এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই মেলা বসত এই মেলা। এতেবিস্তারিত…


কলারোয়ার দুই কৃতি সন্তানের সংবর্ধনা 

এম  এ আজিজ ::  সাতক্ষীরার কলারোয়ায় দুই কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা  সম্পাদক ও সাবেক এমপি (তালা-কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব ও পিএইচডি ইন ‘ল’ ডিগ্রী অর্জনকারী, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড.খান মোহাম্মদ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১৩ অক্টোবর  রবিবার সন্ধ্যার পর কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে এ্যাড: বি এম মিজানুর রহমান পিন্টুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন আজ আমরা এই দুই গুণী ব্যাক্তিকে সংবর্ধিত করতে পারছি বৈষম্যহীন দেশ গঠিত হওয়ার জন্য।অনুষ্ঠানের সহযোগী আয়োজক ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা। সংবর্ধিত ড.খান মিজানুল ইসলাম সেলিম বলেন,আমাদের ইসলামেরবিস্তারিত…


কলারোয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য  দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

 এম এ আজিজ ::  বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে রবিবার শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায়  (দোলনায়) চড়ে মর্ত্যালোকে আসেন,অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। রবিবার  রাত থেকে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। কিছু কিছু প্রতিমা রবিবার শুরুতে গভীর রাতে এবং কিছু প্রতিমা সন্ধ্যার পরে  বিসর্জন দেয়া হয়। সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার ৩৯টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোবৃহৎ দূর্গোৎসব। পূজামণ্ডপে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনবিস্তারিত…