ekabir

 

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালিত : ইউএনও’র শুভেচ্ছা

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:;খুলনার পাইকগাছায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতৃত্বে গঠিত টিম পুজা কমিটির লোকদের সাথে শান্তিপূর্ণভাবে পুজা উৎসব করতে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩২ মন্দিরে পুজা করা হচ্ছে। ৫ আগষ্ট সরকারের পট পরিবর্তনের ফলে পতিত সরকারের ঘাপটি মেরে থাকা কিছু লোক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে। যাতে অনেকেই অজানা আতঙ্কে পুজা উদযাপনে প্রথম দিকে একটু অনাগ্রহ প্রকাশ করছিলেন। যা সরকারে দুর দর্শিতায় প্রশাসনের দিক নির্দেশনায়, ও বিএনপির সার্বিক সহযোগিতায় মন্দিরে মন্দিরে প্রতিমা কাজ শুরু হয় আনন্দচিত্তে।বিস্তারিত…


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম করা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

এমএ মামুন :: অর্ন্তর্বতী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। সাতক্ষীরা জেলাকে নিয়ে আগে যে কথা শোনা যেত এসে দেখি তা নয়। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তিপ্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার। তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তাই শহীদবিস্তারিত…


বিএনপি নেতা ও মাদক কর্মকর্তার সংশ্লিষ্টতা মিলেছে, ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক :: রাজধানীর পশ্চিম রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম তামিম হত্যার ঘটনায় প্রাথমিক তদন্তে আবাসন প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যারমধ্যে এক নম্বর আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালকবিস্তারিত…


শান্তিতে নোবেলজয়ী সংগঠনকে ড. ইউনূসের অভিনন্দন

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন নিহন হিডানকিওকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে পোস্ট দেয়া হয়। পোস্টে লিখা হয়েছে, ‘২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য নিহন হিডানকিওকে অভিনন্দন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি সংস্থাটির অটল প্রতিশ্রুতি আমাদের সবার অনুপ্রেরণা। হিরোশিমা এবং নাগাসাকির ভয়াবহতা থেকে বিশ্বকে নিরাপদ রাখতে নিহন হিডানকিও’র অক্লান্ত প্রচেষ্টা যেন কখনওই ভোলার নয়। এই সংস্থার সাহস এবং উত্সর্গের জন্য ধন্যবাদ। আবারও উষ্ণ অভিনন্দন।’ এর আগে বাংলাদেশ সময় বিকেলবিস্তারিত…


জাতীয় দল থেকে বাদ পড়ার সেই ‘অজুহাত’ নিয়ে মু

২০১৯ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে দেখা গেছে ইমরুল কায়েসকে। অবশ্য ঘরোয়া ক্রিকেটে এখনো নিয়মিত খেলছেন টাইগার এই ওপেনার। বাংলাদেশ দল থেকে কায়েসের বাদ পড়া নিয়ে গড়-স্ট্রাইকরেট কম থাকার যুক্তি দেখানো হলেও, বিতর্ক কম হয়নি। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের অনেকের মতে, তার সঙ্গে অন্যায় করা হয়েছে।খ ইমরুল কায়েসও জাতীয় দল থেকে বাদ পড়ার পর নানা সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কাঠগড়ায় তুলেছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হারানোর এক প্রতিক্রিয়ায় যেমন বলেছিলেন, আমি আশ্বাস পেয়েছিলাম যে আমি কনফার্ম বিশ্বকাপ দলে যাচ্ছি। আমি আমার বিশ্বকাপের ভিশন সেভাবেই সেট করেছিলাম। দল ঘোষণার পরবিস্তারিত…


মালয়েশিয়ার বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ

মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে মিজানুর রহমান আজহারীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে অভিযোগ থাকায় তাকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন দেশটিতে ঢুকতে বাধা দিয়েছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি। দীর্ঘ সাড়ে চার বছর পর সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। তবে, কয়েকদিনের মাথায় ফের দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান তিনি। শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আজহারী। প্রবাস মালয়েশিয়ার বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশবিস্তারিত…


আশাশুনি জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:: আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপে গমন করেন। আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া, কোদন্ডা, সব্দালপুর, দুর্গাপুর এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আফসার মুর্তাজা ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলামের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ। তারা এসময় মন্ডপে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে এবিএম আলমগীর পিন্টু, বিলাল হোসাইন, আব্দুল ওয়াদুদ, রুহুলবিস্তারিত…


আশাশুনির দরগাহপুরে মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:: আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে ভোর রাতে কমলা বেগম (৫৫) নামে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর বাড়ির কাছে বিচালীর গাদার (খড়ের পালা) পাশে ফেলে রাখা হয়েছে। শুক্রবার শেষ রাতে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিহত কমলা বেগম দক্ষিণ দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী। পুলিশ, পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে মোবারক গাজী পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ফজরের আজান হয়ে গেলে মোবারক তার স্ত্রীকে ডেকে দিয়ে মৎস্য ঘেরেবিস্তারিত…


তিন জেলায় ঝরলো ৩ প্রাণ বজ্রপাতে

নিউজ ডেস্ক ::বজ্রপাতে নাটোর, নওগাঁ ও নেত্রকোণায় তিন জন মারা গেছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে নাটোর ও নওগাঁর হালতি বিলের পৃথক এলাকায় ২ জন এবং নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা সদরের গছিখাই গ্রামে এক জেলের মৃত্যু হয়েছে। তিন পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, এদিন সকালে হালতি বিলে নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. মোমিন হোসেন। সেখানেই বজ্রপাতে প্রাণ হারান তিনি। এ সময় নৌকায় থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে ছাত্রশিবিরের অবস্থান

নিউজ  ডেস্ক  :: চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়া নিয়ে ছাত্রশিবিরের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১১টার দিকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে ছাত্রশিবিরের অবস্থান তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে জাহিদুল ইসলাম লিখেছেন, ‘এক: এই ঘটনার সঙ্গে অনেকে ছাত্রশিবিরকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন। আমি দায় নিয়ে বলছি, এর সঙ্গে ছাত্রশিবিরের কোনও সম্পৃক্ততা নেই। দুই: শিবির কারও ধর্মীয় অনূভুতিতে আঘাত করে এমন কাজকে কখনোই সমর্থন করে না। তাই এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তিন: ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমেবিস্তারিত…