আশাশুনিতে পুরোহিত পুত্রের বিতর্কিত স্টাটাস নিয়ে তোলপাড়
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে এক মন্দিরের পুরোহিত পুত্রের দুর্গাপূজা অনুষ্ঠান সম্পর্কে বিতর্কিত স্টাটাস দেওয়ার ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এনিয়ে পুলিশ, ডিএসবি ও ডিজিএফআই মাঠে নেমেছেন বলে জানা গেছে।
জানাগেছে, আশাশুনি সদর কালি মন্দিরের পুরোহিত পবিত্র চক্রবর্তীর ছেলে সমীরণ চক্রবর্তী সমীরণ সম্প্রতি তার ফেস বুকের টাইম লাইনে বিতর্কিত স্টাটাস দিয়েছেন। যাতে দেশের সমালোচনা করে ঠাকুরের মূর্তি ভাঙ্গা, দেশের বেশীর ভাগ মন্দিরে ৫ লক্ষ টাকা করে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। স্টাটাসটি অনেকে স্কিনসার্ট করে রাখেন। ব্যাপক সমালোচনা শুরু ও প্রতিবাদ শুরু হলে সমীরণ টাইম লাইন থেকে স্টাটাসটি ডিলেট করে নেন।
বিষয়টি জনমনে ব্যাপক ক্ষোভ ও জিজ্ঞাসার সৃষ্টি করে। এনিয়ে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত শুরু করেছেন।
এব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। যাচাই বাছাই চলছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


