কলারোয়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন “দুরন্ত তুলসীডাঙ্গা”
কামরুল হাসান :: কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে মাস্টার হাবিবুল্লাহ ও বারিক সরদারের আয়োজনে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের ওই খেলায় মুখোমুখি হয় দুরন্ত তুলসীডাঙ্গা বনাম বন্ধু মহল ফুটবল একাদশ।
খেলার নির্ধারিত সময়ে নাঈম ১ টি গোল করায় দুরন্ত তুলসীডাঙ্গা চ্যাম্পিয়ন ও বন্ধু মহল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। খেলাটি উপভোগ করেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আহম্মদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, পেশাজীবি সংগঠনের সভাপতি মো. আ. রকিব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাভলু, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক আ. আজিজ, কলারোয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, ফুটবল কোচ ও তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের কর্মকতা মাসউদুল ইসলাম মাসুদ, রিগ্যান প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টের সেরা গোল কিপার নির্বাচিত হন দুরন্ত তুলসীডাঙ্গার গোলকিপার সোহাগ, ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুরন্ত তুলসীডাঙ্গার নাঈম, ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন দুরন্ত তুলসীডাঙ্গার সোহেল।
খেলাটি পরিচালনা করেন সাজেদুল করিম তপু, সহকারী রেফারি ছিলেন ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


