আশাশুনিতে মডিউল-১ এর দুদিনের এসবিসিসি টট প্রশিক্ষণ উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা পর্যায়ে মডিউল-১ এর উপর দুদিন ব্যাপী এসবিনিসি (টট) কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা।
প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আতাহার আলী ও সমাজ সেবা কর্মকর্তা সাইদুল ইসলাম। ৮৮ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদের অংশ গ্রহনে দুটি গ্রুপে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান