অভিনেতা মাসুদ আলী খান আর নেই
নিউজ ডেস্ক :: জীবন যুদ্ধে হেরে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান। বৃহম্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন অভিনেতার পরিবারের সদস্য শারমিনা আহমেদ। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন খ্যাতিমান এই শিল্পী। চিকিৎসার জন্য কয়েকবার নেওয়া হয়েছিল হাসপাতালে। চলছিল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। দেশের টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চ নাটকের গুণী অভিনেতা মাসুদ আলী খান। অভিনেতা।
১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় কিছুকাল পড়াশুনার একটি অংশ শেষ করেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যাট্রিক পাস করেন। পরে তিনি জগন্নাথ কলেজ এবং স্যার সলিমুল্লাহ কলেজে পড়াশোনা করেন।২০২৩ সালে শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন।
সূত্র :কালবেলা
« শার্শায় নিহতের দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বিডিইউ উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ »
সম্পর্কিত সংবাদ
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) একবিস্তারিত…


