প্রতাপনগরে অবঃ শিক্ষক ও  তার চাচাত ভাইয়ের ইন্তেকাল

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে অবসর প্রাপ্ত এক শিক্ষক ও তার চাচাত ভাই ইন্তেকাল করেছেন।
ইউনিয়নের কুড়িকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবঃ সহকারী শিক্ষক মোকছেদ আলী সানা (৮০) শুক্রবার সকাল ১০.৪০ টায় নিজ বাড়িতে  ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। একইদিন সকাল ১০ টার দিকে তারই আপন চাচাতো ভাই ও প্রতাপনগর আল আমিন মহিলা মাদ্রাসার শিক্ষক আঃ হান্নানের পিতা আব্দুল গনি সানা নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তাদের দুজনের জানাযা নামাজ শুক্রবার আছর নামাজ বাদ কুড়িকাহুনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন