কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা ইউনিয়নে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কলারোয়ার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, সাবেক আমীর মাওলানা ওমর আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান রোমেল, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের ইউনিয়ন সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান প্রমুখ।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি