ব্যারিস্টার রাজ্জাক এবি পার্টি ছাড়লেন

নিউজ ডেস্ক :: এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডন থেকে এক  বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

এবি পার্টির সঙ্গে কিছু  ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই বৃটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।

দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি।

বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।






সম্পর্কিত সংবাদ

  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা