চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ৩ নেতার পদ স্থগিত, মুন্সিগঞ্জে দুই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক::চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ৩ নেতার পদ স্থগিত এবং মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতি এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।ওদিকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদার এবং একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির