কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনের অংশ হিসেবে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ প্রশাসন, রোভার স্কাউট, কলারোয়া পৌরসভা প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান প্রমুখ।
উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা।
আইনি পদক্ষেপ, জেল বা জরিমানা করে কতো মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব-তা নিয়ে প্রশ্ন তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আইন প্রয়োগের চেয়ে মানুষের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়াই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। আমরা যদি সকল স্থান পরিচ্ছন্ন রাখি এবং জমে থাকা পানি দূর করি, তবে এডিস মশার আবাস্থল ধ্বংস করা সম্ভব হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির অংশ হিসেবে কলারোয়ার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সকল স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে নিজস্ব আঙিনা পরিষ্কার রাখা হয় এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। অনুষ্ঠানের শুরুতে এক র্যালি বের করা হয়।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারিবিস্তারিত…
কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
কামরুল হাসান।।সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেবিস্তারিত…


