সাতক্ষীরা বালিয়াডাঙ্গায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

রবিউল ইসলাম :: সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা আল্লারদান হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গা আল্লারদান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ আব্দুল করিম এর সভাপতিত্বে ও বালিয়াডাঙ্গা মাঝেরপাড়া জামে মাসজিদ এর খতিব মাওঃ আয়ুব হোসেন এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক জামায়াত মনোনীত সাতক্ষীরা-২ আসনের (দাঁড়ীপাল্লা) প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন।

এছাড়াও মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন , বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আফজাল হোসাইন জিহাদী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬