সংসদ নির্বাচন বিষয়ে ইউএনওদের প্রশিক্ষণ শুরু আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপেজলা নির্বাহী অফিসারদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ বুধবার সকাল সাড়ে ৯টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে অন্য চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে ইসি জানিয়েছিল, আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।






সম্পর্কিত সংবাদ

  • গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি
  • টিএসসিতে ‘শালুকডাঙার কথা’ পরিবেশন করল ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ
  • দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
  • হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন