ফিংড়ীতে ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত

আল মুজাহিদ, ফিংড়ী:: বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৪নং ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক সফল ইউনিয়ন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে ফিংড়ী বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ ক্লাসটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিংড়ী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মুহাম্মাদ আশরাফুজ্জামান। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হেলাল উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফিংড়ী ইউনিয়নের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামান। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দসহ বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“যুব সমাজই একটি জাতির প্রাণশক্তি। ইসলামী আন্দোলনের বিস্তারে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দাওয়াতি কার্যক্রমের পরিধি বাড়াতে হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় ইসলামের পক্ষে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।”

সবশেষে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন
  • ঝাউডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত