কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
কামরুল হাসান।। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজিস্ট্রেশন নম্বর ১২০৬৮ এর কলারোয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিক, সমিতির কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক চন্দ্র বিধান, জেলা সভাপতি পঙ্কজ কুমার বর্মন, জেলা সম্পাদক সাইফুল্লাহ আল তারিক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আরশাদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান কাকন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন, মইনুজ্জামান মিলন, মোহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা সহকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন গ্রেড উন্নয়ন, উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সহজতা ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের সভাপতি মো. আরিফুজ্জামান কাকন তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের দায়িত্ব জেলা কমিটির উপর অর্পণ করেন।
দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে সকলের সম্মতিতে সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান কাঁকনকে সভাপতি, আব্দুল ওহাব মামুনকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে মঈনুজ্জামান মিলন, রেশমা খাতুন (মহিলা) ও আসাদুল ইসলাম নির্বাচিত হন।৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৩১মের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলায় জমা দিবেন বলে জানানো হয়।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
এসএম আব্দুল্লাহ :: কলারোয়া ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ খলিলুর রহমান(৫৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতবিস্তারিত…
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…


