রবিবার, জুলাই ২৬, ২০২৬

 

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকির হোসেন টিটুর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমিনি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। ত্রি-বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতিবিস্তারিত…


সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা। পাশের হার শতকরা ৯৮ ভাগ। তার মধ্যে দ্বিতীয় বিভাগ প্রাপ্ত হয়েছে শতকরা ৯৫ ভাগ। এবারের ফলাফলে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে আইনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ফলাফল একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ছাত্র-ছাত্রীরা তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও কলেজের প্রভাষক মন্ডলীর প্রচেষ্টা এবং কলেজের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতাকেই সাফল্যের কারণ হিসাবে উল্লেখ করেছেন। সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান বলেন,বিস্তারিত…