কালিগঞ্জে বিএনপির সদস্য নবায়নে সার্চ কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে সার্চ কমিটির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-৪ আসনের সাংগঠনিক টিম প্রধান আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি ও শের আলী।

সভায় আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল সাত্তার, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শেখ মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহার, সহ উপজেলা বি,এনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সদস্য নবায়ন প্রক্রিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।






সম্পর্কিত সংবাদ

  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন…মুহাদ্দিস রবিউল বাশার
  • সাতক্ষীরার কালিগঞ্জে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা জনসমুদ্রে পরিণত
  • সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় জনতার ঢল
  • কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন