কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি জি.এম আল ফারুকের সভাপতিত্বে প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব দুখীরাম ঢালীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিনিধি ও কমিটির সদস্য শিবনাথ কুন্ডু, অভিভাবক প্রতিনিধি ও কমিটির সদস্য মোঃ আকরামুজ্জামান প্রমুখ।
সভায় স্কুলের গেট নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, গত ১৯/০৩/২০২৫ তারিখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
« আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ (পূর্ববর্তী সংবাদ)
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


