সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে শহরের আল বারাকা পিৎজা মিলানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়তের আমীর মো.জাহিদুল ইসলাম বকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশিক-ই-এলাহী, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, বাংলাদেশ বেতার এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সিনিয়ার সাংবাদিকবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত