মাদারীপুরে অবৈধ কিংস সিগারেট জব্দ, জরিমানা

ডেস্ক নিউজ :: মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়ি শাহিন স্টোর এর মালিককে ৩ হাজার এবং মিলন স্টের এর মালিককে ২ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।

অভিযান পরিচালনাকালে বাজারের প্রতিটা ব্যবসায়ীর ম‌ধ্যে আতংক বিরাজ করে এবং তারা কমদামী অবৈধ সিগারেট বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান থেকে বিশ হাজার (২০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ