ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের একটি সম্মেলন কক্ষে অত্র এলাকার শতাধিক হাজীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ মোতাসিম বিল্লাহ, আলহাজ্ব শফিকুল ইসলাম, মাওঃ নূরুল হাসান প্রমুখ।

উক্ত ইফতার মাহফিলে প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা এবং হাজী কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত