কলারোয়া নিউজ ও আওয়ার নিউজের নতুন কার্যালয় উদ্বোধন, ইফতার মাহফিল 

কামরুল হাসান :: অনলাইন নিউজ পোর্টাল কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানা মসজিদের খতিব আরবি প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।
বুধবার (১২ মার্চ) কলারোয়া হাসপাতাল সড়কস্থ মাস্টার লাল্টুর মার্কেটে অবস্থিত নতুন কার্যালয়ে আওয়ার নিউজ বিডির সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজের উপদেষ্টা উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈল, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কেএম আনিছুর রহমান, শিক্ষক মোঃ লালটু, শেখ সেলিম হোসেন, সাংবাদিক এসএম ফারুক হোসেন, তাফিমুল ইসলাম, রাসেল হোসেন, সানবিম করিম সিয়াম, তাসিন মাহমুদ, সাজেদুল করিম তপু , সাব্বির হোসেন, সুমন হোসেন, হাবিবুর রহমান রনি, আজহারুল ইসলাম প্রমুখ। এর আগে কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।





সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় প্রেসক্লাব নেতাদের সাথে নবাগত ওসির মতবিনিময়
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন