রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির
নিজস্ব প্রতিনিধি :: রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ২য় তলায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল’র যৌথ আয়োজনে এবং সাইট সেভার্স ও ব্র্যাক এর সহযোগিতায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, চক্ষু শিবির’র চেয়ারম্যান মো. কামরুজ্জামান রাসেল, কো-চেয়ারম্যান অলিউল্লাহ, রোটাঃ পিপি ডা. সুশান্ত ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি ফারহা দীবা খান সাথী, সহযোগিতায় আব্দুল মান্নান, রোটাঃ শিমুন শামস্, রোটাঃ সিএন নাজমুল ইসলাম, রোটার্যাক্টর মো. নাইমুর রহমান, আবু তাহের বিল্লাহ, শারমিন আক্তার রিয়া, কর্ণ বিশ্বাস, মেহেদী, আতিক মুজাহিদ, আমিনুর রহমান, শিহাব হোসেন ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
রোটারী ক্লাব অব সাতক্ষীরা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির যৌথ উদ্যোগে ফ্রি চক্ষু শিবির-২০২৫ এ ২ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগী চিকিৎসা নিতে রেজিস্ট্রেশন করে। চক্ষু পরীক্ষা শেষে আগত রোগীদের ব্যবস্থা পত্র এবং ফ্রি চোখের ছানী অপারেশনের জন্য ৫৯ জন চক্ষু রোগীকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়।
এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় মাদকবিরোধী সমাবেশ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি
সাতক্ষীরা প্রতিনিধিঃ “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বরবিস্তারিত…
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়েবিস্তারিত…


