আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক হেদায়েত স্মৃতি পদকে ভূষিত

 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম একুশে স্মৃতি পদকে ভূষিত হয়েছেন।
আশাশুনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও সদ্য সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামকে একুশে স্মৃতি পদক-২০২৪ প্রদান করা হয়েছে। একুশে স্মৃতি সংসদ এর জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ‘সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায়’ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পদক প্রদান করা হয়।  গত শুক্রবার বিকাল ৩.৩০ টায় ঢাকায় বিজয়নগরস্থ হোটেল অর্নেট (থ্রী স্টার) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তাকে পদক প্রদান করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, একুশে স্মৃতি পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে একুশে স্মৃতি সংসদ এর উপদেষ্টা এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্ম ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মনোহরদি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের সহ সভাপতি কবি শাহ আলম ছট্টু। সবশেষে সাংগঠনি দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম প্রধান অতিথির হাত থেকে পদক’২৪ গ্রহন করেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান