আশাশুনি চাম্পাখালী ক্লাস্টারে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার চাম্পাখালী ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
চাম্পাখালী ক্লাস্টারের ক্লাস্টার অফিসার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জাতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা মন্ডল প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
সার্বিক সহযোগিতায় চিলেন প্রধান শিক্ষক মুর্শিদ আলম। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান