রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ 

মুহাম্মদ হাফিজ :: রাজারবাগ সমাজ কল্যাণ পরিষদের  উদ্যোগে  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১১ জানুয়ারি) বিকালে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র উপহার প্রদান করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শেখ নুরুল হুদা।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম,সাতক্ষীরা শহর জমায়েতের আমির মো: জাহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন  ২ নং ওয়ার্ড জমায়য়াতের সভাপতি মো: শফিকুল ইসলাম সহ রাজারবাগন সমাজ কল্যাণ পরিষদের নেতৃত্ব বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। তিনি রাজারবাগান সমাজ কল্যাণ পরিষদকে এমন মানবিক কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরীর মাধ্যমে জনগনের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৫ টি বছর আমাদেরকে  মানুষের কাছে যেতে  পদে পদে বাধা  দেওয়া হয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্বেও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানী দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬