বিএনপি নেতা আশরাফ হোসেনের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ
কামরুল হাসান :: কলারোয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের শারীরিক অসুস্থতাজনিত কারণে বুধবার ও বৃহস্পতিবার পৃথক দু’টি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
আশরাফ হেসেনের ছেলে ছাত্রদল নেতা আবির হোসেন অস্ত্রোপচারের এ তথ্য জানিয়ে বলেন, অস্ত্রোপচার পরবর্তী সুস্থতার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে তার বাবাকে আরও কয়েকদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। জনপ্রিয় বিএনপি নেতা আশরাফ হোসেন তাঁর সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন। এদিকে বিএনপি নেতা আশরাফ হোসেনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাইফুল্লাহ আজাদ, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, কাজী সিরাজ, বিএম আফজাল হোসেন পলাশ, মনিরুল ইসলাম মনি, আবু রায়হান মিকাঈল, সুজাউল হক, প্রভাষক সাইফুল ইসলাম, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।
« সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ কমিটি গঠন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে শাক-সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন »
সম্পর্কিত সংবাদ
দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, খুলনা অঞ্চল পরিচালক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয়বিস্তারিত…
“হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি
কামরুল হাসান।। কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাবিস্তারিত…


