শোভনালীতে জামায়াত নেতা রাশিদুজ্জামানের দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালীতে জামায়াতের রোকন ওয়ার্ড সভাপতি  ক্বারী রাশিদুজ্জামান এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ১৩ ডিসেম্বর দুপুর ১২.৩০ টায় ঢাকা চীন মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
শনিবার বাদ জোহর বসুখালী জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও নামাজে ইমামতি করেন, (আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক ৩ আসনের) জামায়াতের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।
আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নুরুল আফসার মুরতাজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আনারুল হক, মাওঃ মাহফুজুর রহমান। উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, সহকারী সেক্রেটারি যুবনেতা ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, ইউনিয়ন নায়েবে আমীর দেছের আলী, ইউনিয়ন সেক্রেটারী মাওঃ জিয়াউল ইসলাম, ইউনিয়ন বাইতুলমাল সেক্রেটারি আহসান হাবিব, উপজেলা শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, ওমর ফারুক প্রমুখও উপস্থিত ছিলেন। বক্তাগণ শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম ১স্ত্রী, ১পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন