সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন

মুহাম্মদ হাফিজ :: “মানুষ, বৃক্ষের মতো আনত হও,হও সবুজ ’’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।

৩১ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় সাতক্ষীরা সদর দেবনগর লাবসা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে, পেয়ারা,অর্জুণ, গর্ণুজ, বহেরা, নিম,কদবেল, কাঞ্চন, তেতুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ও ভেষজ বৃক্ষরোপন করা হয়।

প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাবসা দাখিল মাদ্র‍াসার সুপার জনাব রুহুল আমিন।এছাড়াও উপস্থিত ছিলেন আরবী শিক্ষক সাহাদাত হোসেন, শিক্ষিকা শামসুরনাহার,
সোসাইটির সহ – সভাপতি  ফয়জুর রহমান মিশুক, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, সিয়াম রহমান, নূরে আলম সোহাগ, সাগার আহমেদ, সাব্বির হোসেন রমিম, শেখ ইয়াসির আরাফাত প্র‍মুখ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান এর শিক্ষার্থী, উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনুভব করি গাছের ও প্রকৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।প্র‍ান্তিক জনগোষ্ঠীর মাঝে উদ্ভিদ বিজ্ঞানের সুফলকে পৌছে দিতে গড়ে তুলি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। উদ্ভিদ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আমরা সকলে বেশি বেশি ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদ রোপণ করি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন।






সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত